• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

লংগদুতে নন-এমপিও শিক্ষক ও কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান

মোঃ আলমগীর হোসেন, লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ / ৫৯২ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১

পার্বত্য চট্টগ্রাম বিষদায়ক মন্ত্রনালয়ের অর্থায়নে কোভিড-১৯ করোনা কাালীন লংগদু উপজেলাধীন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।
১৪সেপ্টেম্বর রোজ মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় লংগদু উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈনুল আবেদীন এর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাস বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি জনাব দীপংকর তালুকদার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসু প্রু চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব আব্দুল বারেক সরকার, জেলা পরিষদ সদস্য আব্দুর রহিম, সদস্যা ঝর্না খিসা, আসমা আলম, অফিসারর্স ইনচার্জ আরিফুল আমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্ট প্রমখ।
এসময় লংগদু উপজেলার নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ২১৬ জন শিক্ষক ও কর্মচারীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করে।

প্রধানঅতিথি তার বক্তব্যে বলেন আওয়ামী লীগ জনগণের সরকার জনগণের জন্য কাজ করে জননেত্রী শেখ হাসিনা শিক্ষকদের প্রতি আন্তরিক তাই ২০১৩ সালে সকল প্রাথমিক বিদ্যালয় সরকারি করন করেছে। এখনো যেসকল বিদ্যালয় সরকারি বলা এমপিও হয়নি সেগুলো ও পর্যাক্রমে হয়ে যাবে। তিনি আরো বলেন যারা সরকারের সমালোচনা করে তারা কি জনগণকে কিছু দিয়েছে? তারা শুধু সমালোচনাই করছে। আর আমরা জনগণের জন্য কাজ করেছি। ভবিষ্যতেও করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ