• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বাঘাইছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :- / ২০৫ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ইব্রাহীম বাঘাইছড়ি প্রতিনিধি :-
রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারী) সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতে ইসলমীর আমির মাওলানা কবির আহাম্মদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও অভিভাবক বৃন্দ।

বাঘাইছড়ি প্রেস ক্লাবের সদস্য মাহামুদুল হাসান এর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, এছাড়াও বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলার সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমা, উপজেলা মৎস্য অফিসার মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। শিক্ষার্থীদের পক্ষ থেকে শহিদ দিবস নিয়ে বক্তব্য প্রদান করে উপজেলা এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তাসলিম রহমান রাফি।

বক্তারা ১৯৫২ সালের ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে বর্তমান প্রজন্মকে মাতৃভাষা নিজস্ব সংস্কৃতি চর্চায় আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার পরামর্শ প্রদান করেন।

এর আগে একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে উপজেলা সদর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাশীল নিবেদন করে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি পৌরসভা, বাঘাইছড়ি প্রেস ক্লাব, বিএনপি, জনসংহতি সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সহ রাজনৈতিক – অরাজনৈতিক সামাজিক সংগঠন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ