• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

পানছড়ি মরাটিলায় শ্রী শ্রী সার্বজনীন শিব মন্দিরে হরিনাম যজ্ঞ মহাউৎসব উদযাপন

আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধি: / ২৮৬ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধি:

বিশ্ব মানবতার কল্যাণে কলিহত জীবের দুঃখ থেকে মুক্তি ও শান্তি কামনায় শ্রীশ্রী শিব চতুর্দ্দশী উপলক্ষে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মরাটিলা শ্রীশ্রী সার্বজনীন শিব মন্দিরে ১৯তম সার্বজনীন অষ্টমপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনামযজ্ঞ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

ফেব্রুয়ারি’র ২৬,২৭ ও ২৮ তারিখের ৩দিন ধরে এই মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিলো উপজেলার উল্টাছড়ি ইউপির মরাটিলা,পদ্মিনী পাড়া, সিংচা পাড়া, কাতারাই পাড়া এলাকাবাসী।

মরাটিলা শ্রীশ্রী সার্বজনীন শিব মন্দিরের সভাপতি পরম বিকাশ ত্রিপুরা জানান, প্রতিবছরই এই দিনগুলিতে আমরা পৃথিবীর সকল মানুষের কল্যাণ কামনা করে এই মহোৎসবের আয়োজন করে থাকি। আমাদের এখানে কোনো ধর্মের ভেদাভেদ নেই। সকল ধর্মের মানুষের জন্য এক সুরে কল্যাণ কামনা করা হয়।

এছাড়াও এখানে রয়েছে খাবারের ব্যবস্থা। উপস্থিত সকলে মিলে একজোটে খেয়ে যায় নিরামিষ খাবার। রয়েছে দিনব্যাপি পূজার আয়োজন। যেখানে প্রার্থনা করা হয় সকল জীবের জন্য। বিশেষ এই দিনগুলিতে আড়াই হাজারেরও অধিক লোকের সমাগম ঘটে বলে জানা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ