• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

শেরপুরের নালিতাবাড়ীতে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে শিশু হত্যা -আটক ২

এফ এম সিফাত হাসান, শেরপুর: / ৫৩৭ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

এফ এম সিফাত হাসান, শেরপুর 

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে ঝগড়ার একপর্যায়ে আদিবা নামেপাঁচ মাস বয়সী এক কন্যা শিশুকে মায়ের কোল থেকে কেড়ে নিয়ে ছুঁড়ে মেরে হত্যা করা হয়েছে । উপজেলার যোগানিয়া কান্দাপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ২ নারীকে আটক করেছে পুলিশ।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ময়ছর উদ্দিনের সাথে প্রতিবেশি মৃত গোলাপজলের দুই ছেলে লিটন ও হামিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। কয়েকদিন আগে গ্রাম্য শালিসে ওই বিরোধ নিষ্পত্তি করে সীমানা নির্ধারণ করে দেওয়া হয়। শুক্রবার বিকেল পাঁচটার দিকে ময়ছর, তার স্ত্রী ফাতেমা ও কন্যা সন্তানেরা মিলে নিজেদের সীমানায় কলার চারা রোপণ করতে যান। এসময় হামিদুলের স্ত্রী লাভলী বেগম (৩০) ও তার মা হনুফা বেগম (৬৫) চারা রোপন করতে বাধা প্রদান করেন। এ নিয়ে বাকবিতন্ডার একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে হামিদুলও যোগ দেয় ঝগড়ায়।

এসময় উভয়পক্ষে হাতাহাতি শুরু হলে ফাতেমার কোলে থাকা পাঁচ মাস বয়সী কন্যাশিশু আদিবাকে কোল থেকে কেড়ে নিয়ে মাটিতে ছুঁড়ে মারে লাভলী। এতে শিশুটি মাথায় আঘাতপ্রাপ্ত হলে গুরুতর অবস্থায় প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসক শেরপুর প্রেরণ করলে শেরপুর নেওয়ার পথে তিনানী বাজার এলাকায় সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে আদিবা মারা যায়।

এদিকে ঘটনার পরপরই পুুলিশ ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত লাভলী ও হনুফাকে আটক করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া জানান, হত্যাকাণ্ডে জড়িত ২ নারীকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। ওই ঘটনায় নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ