• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রাজবাড়ীর পাংশায় গুলি করে শিক্ষক হত্যায় আরও গ্রেপ্তার- ৩, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার

সাইফুর রহমান পারভেজ, গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি: / ১২২০ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৭ মে, ২০২৩

রাজবাড়ীর পাংশায় সহকারী শিক্ষক মিজানুর রহমান মুকুকে গুলি করে হত্যার ঘটনায় আরো ৩ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সাথে উদ্ধার করা হয়েছে ২ টি ওয়ান শুটার গান ও দুটি বোমা।

গ্রেপ্তারকৃতরা হলো, সজীব, রাসেল ও রমজান। গ্রেপ্তারকৃতরা সকলেই পাংশা উপজেলার বাসিন্দা।

শনিবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেছে পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা।

সাংবাদিক সম্মেলনে সহকারী পুলিশ সুপার (প্রবেশনাল) আসলাম সাগর, পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান উপস্থিত ছিলেন।

এ সময় পাংশা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা বলেন, গত ৩০ এপ্রিল রাতে হালখাতা শেষে বাড়ি ফেরার পথে দুবৃত্তর্রা পাংশা পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুকুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় এরআগে ছয়জন ও শনিবার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও দুটি বোমা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা সকলেই হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে চাঁদাবাজি,ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

পার্বত্যকন্ঠ নিউজ/এম এস 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ