• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

মাগুরায় কওমি মাদ্রাসায় মেয়ে শিশুকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

মাগুরা প্রতিনিধিঃ / ৩৫৬ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২

মাগুরা সদর উপজেলার শত্রুজিৎপুর পুলিশ ফাঁড়ির সামনে বেষ্টপুর হাফসা(রাঃ) কওমি মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাওলানা শামছুদ্দিনের বিরুদ্ধে শিশু ছাত্রীকে বেধড়ক পিটিয়ে, মুখের মধ্যে মরিচ পুরে দিয়ে, লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে ও শরীরের উপর পা দিয়ে পিষে নির্যাতনের অভিযোগ উঠেছে। শিশু ছাত্রী আরিফা খাতুন(৭) সে পার্শবর্তী পয়ারী গ্রামের হোসেন শেখের মেয়ে। শিশুটির মা জানান,আরিফাকে শামছুদ্দিন হুজুরের অনুরোধে ঐ মাদ্রাসায় দ্বীনি শিক্ষার জন্য দিয়েছিলেন কিন্তু মেয়েটির প্রথম থেকেই মাদ্রাসায় পড়ার ব্যাপারে অনীহা ছিল বলে পারিবারিক সূত্র থেকে জানানো হয়েছে। তাকে গত ০১লা অক্টোবর শনিবার সকাল ৯ টায় মাদ্রাসার ভিতর শিশুটি কান্নাকাটি করলে শিক্ষক মাওলানা শামছুদ্দিন এভাবে অমানুষিক অত্যাচার করেন বলে জানা যায়।

বর্তমানে শিশু ছাত্রী আরিফা মারাত্মক অসুস্থ অবস্থায় মাগুরা সদর হাসপাতালে শিশু ওয়ার্ড ভর্তি আছে কিন্ত শরীরে প্রচন্ড ব্যথার জন্য সারাক্ষণ কাঁদছে। কোনো কিছুতেই যেন তার কান্না থামানো যাচ্ছে না। এলাকাবাসীর ভাষ্যমতে অতীতেও শামছু হুজুরের বিরুদ্ধে এরকম শিশুনির্যাতনের অভিযোগ রয়েছে এবং তার পরিচালিত এই মাদ্রাসাটির সরকারের কোনো অনুমোদন নেই ও কোনো পরিচালনা কমিটিও নেই। এদিকে মাদ্রাসার হুজুর শামসুদ্দিনকে প্রশ্ন করা হলে তিনি সব অস্বীকার করেন, তিনি দাবি করেন মেয়েটির ঘরে জিনের আছড় আছে। রিপোর্ট লেখা পর্যন্ত মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছিল, শিশুটির বাবা হোসেন শেখ প্রশাসনের কাছে এর সুবিচার দাবী করেন।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ