• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

দীঘিনালায় শেষ হলো ২৯ তম জোন কাপ ফাইনাল

মোঃ মহাসিন মিয়া, নিজস্ব প্রতিনিধি (দীঘিনালা)  / ৪৫০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ মে, ২০২২

শান্তি সম্প্রীতি উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালায় সেনা জোন কর্তৃক আয়োজিত ২৯ তম জোন কাপ ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

২৩ মে (সোমবার) বিকেলে উপজেলার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বোয়ালখালী ইউপি একাদশ বনাম মেরুং
ইউপি একাদশ’র মধ্যকার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নির্ধারিত সময়ের মধ্যে মেরুং ইউপিকে ৪-০ গোলে হারিয়ে পঞ্চম বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বোয়ালখালী ইউপি।

টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালখালী ইউপি একাদশের আনোয়ারুল আবেদীন কায়েস ও সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন একই দলের কিরণ চাকমা।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্নেল চৌধুরী মোহাম্মদ ফাহিম আশরাফী (পিএসসি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জোন অধিনায়ক লেঃ কর্নেল রুমন পারভেজ (পিএসসি)।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা একে এম পেয়ার আহমেদ, সকল জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ প্রমূখ।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ