• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

যশোর-মাগুরা রোডে মরন ফাঁদ সড়ক বিভাগের নিরবভুমিকা দেখার কেউ নেই

মাগুরা প্রতিনিধিঃ / ৬৯০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

মাগুরা যশোর সড়ক যেন সাক্ষাৎ একটি মৃত্যুকূপ, সড়ক দুর্ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে । তুলনামূলক সরু এই রাস্তাটি ঢাকা-খুলনা ও ঢাকা বেনাপোল রোডের একমাত্র প্রবেশদ্বার হিসেবে কাজ করছে। বেপরোয়া গতি ও মাত্রাতিরিক্ত চাপ ছাড়াও রাস্তার উন্নয়ন মুলক কাজ ৫ বছর ধরে বন্ধ থাকা দুর্ঘটনার মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা মনে করেন।প্রতিদিন এ সড়কে ঘটছে দুর্ঘটনা ঝরছে অসংখ্য প্রান , মূলত এই সড়কে চলাচলকারী ছাত্র-ছাত্রী, মোটরসাইকেল আরোহীসহ অন্যান্য চলাচলকারী মানুষেরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন । সমীক্ষায় দেখা যায় গত ১বছরে শুধু যশোর মাগুরা রোডে নিহত হয়েছেন ১০২ জন এবং ২৭৭ জন আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছেন । ব্যাপারটা এমন যেন দেখার কেউ নেই এবং কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সরকারি দপ্তর যারা সংশ্লিষ্ট কাজে নিযুক্ত তারা দায়সারা কোন রকমের দায়িত্ব পালন করছেন বলে জনগণের ধারণা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ