• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নানা আয়োজনে পালিত হলো গুইমারা উপজেলা পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী

নিজস্ব প্রতিবেদক: / ৫৯২ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

কেক কাটা, আলোচনা সভা সহ নানা আয়োজনে পালিত হলো খাগড়াছড়ির নবসৃষ্ট গুইমারা উপজেলা পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুষার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু। শুরুতেই আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি। পরে আলোচনা সভায় উপজেলার সাফল্য কামনা করে ভবিষ্যতে এই উপজেলাকে একটি আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পার্বত্য জেলা পরিষদের সদস্য মেমং মারমা, হিরন জয় ত্রিপুরা, গুইমারা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান সহ উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন গুইমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্রীড়া সংস্থা ও শিল্পকলা একাডেমীর জন্য ক্রীড়া সামগ্রী ও বাদ্যযন্ত্র বিতরণ করেন প্রধান অতিথি।
উল্লেখ্য ২০১৫ সালের ৩০শে নভেম্বর গুইমারা উপজেলা পরিষদের কার্যক্রম শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ