• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রামেক হাসপাতালে আরও ১০ জনের মৃত্যু

অলিউল্লাহ রাজশাহীঃ / ৭৬১ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ১০ জন মারা গেছেন। এর মধ্যে করোনায় ৪ জন, করোনা উপসর্গে ৪ জন এবং করোনা নেগেটিভ হয়েও ২ জন মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩১ আগস্ট) সকাল ৯টা থেকে বুধবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টার মধ্যে এরা মারা যান।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা সংক্রমণে হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জের ২ জন, রাজশাহীর একজন এবং নাটোরের একজন করে মারা গেছেন।

আর করোনা সংক্রমণের উপসর্গে নিয়ে রাজশাহীর ২ জন, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর একজন করে মোট ৪ জন মারা গেছেন। এ ছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় মারা গেছেন চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের একজন করে মারা গেছেন। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেওয়া হয়েছে।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭ জন মারা গেছেন হাসপাতালের নিবীড় পরিচর্যাকেন্দ্রে(আইসিইউ)। বাকি ৩ জন মারা গেছেন ২৯/৩০ নম্বর ওয়ার্ডে।

পরিচালক আরও জানান, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৮৬ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। একদিন আগেও এই সংখ্যা ছিল ১৫৩।

হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ৭৪ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ৪৫ জন। করোনা ধরা পড়েনি ভর্তি ২৬ জনের। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ২০ জন।

এর আগে মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ১৩৯ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ২৯ জনের নমুনায়।

একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ৪৪৬ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের।

পরীক্ষার অনুপাতে রাজশাহীর ১৩ দশমিক ৪৩ শতাংশ, নাটোরের ১৪ দশমিক ১৫ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৭ দশমিক ৭৮ শতাংশ নমুনায় করোনা ধরা পড়েছে।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ৩৭৪ জন। এর মধ্যে করোনায় ১৫৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১৮৬ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় ৩৪ জনের মৃত্যু হয়।

এর আগে গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন।

এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ