• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে জাতীয় শোক দিবস পালন

মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: / ৫৮৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৫ আগস্ট, ২০২১

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নে প্রতিষ্ঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান যোগ্যাছোলা সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় মাদ্রাসার অডিটরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সদস্য ও যোগ্যাছোলা ইউনিয়ন আ.লীগের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও প্রতিষ্ঠানটির সুপার মাওলানা মো. আবুল কালাম আজাদ।

এতে আরো বক্তব্য রাখেন, যোগ্যাছোলা ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আফসার শামীম, সাধারণ সম্পাদক অংশেপ্রু মারমা, উপজেলা মহিলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য শাহিনা আক্তার, ইউপি আ.লীগ সহ-সভাপতি ও ইউপি সদস্য তৈয়ব আলী, শাহ আলম, সিনিয়র শিক্ষক সাইদুল ইসলাম সোহেল, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন প্রমূখ।

এসময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গের নিহতদের স্মরণে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ