• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

উখিয়ার বনবিট কর্মকর্তা হত্যার প্রতিবাদে লামা বন বিভাগের মানববন্ধন

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান বান্দরবান: / ৯০৩ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

 

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবান

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত বিট কর্মকর্তা মোঃ সাজ্জাদুজ্জামান সজল হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছেন লামা বন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (৩ এপ্রিল) বিকেলে লামা বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ের সম্মুখ সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভাগীয় বন কর্মকর্তা মো. আরিফুল হক বেলাল এর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি, ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলাস, তৈন রেঞ্জ কর্মকর্তা জুলফিকার আলী, মাতামুহুরী রেঞ্জ কর্মকর্তা জসিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ নাঈমুল ইসলাম ও সাংগু রেঞ্জ কর্মকর্তা নুর হোসেন চৌধুরী সহ সকল কর্মকর্তা কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বিভাগীয় বন কর্মকর্তা বলেন, বন বিভাগের কর্মীরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করেন। এতে প্রায়ই হামলার শিকার হতে হয়। সাজ্জাদুজ্জামান তাঁর দায়িত্ব পালনকালে পরিকল্পিতভাবে হত্যাকান্ডের শিকার হয়েছেন। ডাম্পার দিয়ে নির্মমভাবে চাপা দিয়ে তাঁকে খুন করা হয়েছে। এমনভাবে যাতে আর কাউকে প্রাণ হারাতে না হয়, এ জন্য আইনের আওতায় খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এর আগে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান বক্তারা।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাতে বন রক্ষায় অভিযান চালাতে গিয়ে মাটি পাচারকারীদের ডাম্পারের চাপায় খুন হন সাজ্জাদুজ্জামান। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ