• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

আন্তঃক্যাডার বৈষম‍্য নিরসনের দাবিতে কুমিল্লায় শিক্ষকদের তিনদিনের কর্মবিরতি পালন

আরিফুর রহমান স্বপন, লাকসাম(কুমিল্লা) / ২৫১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩

আরিফুর রহমান স্বপন, কুমিল্লা প্রতিনিধি

আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণসহ বিভিন্ন দাবিতে কুমিল্লায় তৃতীয় দিনের মতো শিক্ষকদের কর্মবিরতি কর্মসূচি পালিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ক‍্যাম্পাসে টানা তিন দিনের কর্মবিরতি শেষ হয়েছে বৃহস্পতিবার। এর আগে গত ২ অক্টোবর আন্দোলনকারী শিক্ষকরা ১০ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত টানা তিন দিনের কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার টানা তিন দিনের কর্মবিরতি পালন শেষ হয়েছে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকরা বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান এবং ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফশিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের সকল ন্যায্য দাবি আদায়ে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সর্বাত্মক কর্মবিরতি পালন করা হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সহ-সভাপতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ‍্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান, জেলা (ভারপ্রাপ্ত) সম্পাদক প্রফেসর মো. মশিউর রহমান, ইউনিট সম্পাদক মো. ফিরোজ -উল-আলম চৌধুরী। অন‍্যান‍্যদের মধ‍্যে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ‍্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দিন, প্রফেসর ফাতেমা সুলতানা, মোহাম্মদ মনির হোসেন, মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ, ইসরাফিল পাটোয়ারী, মোহাম্মদ মাহবুবুল আলমসহ কলেজের বিভিন্ন শিক্ষক কর্মকর্তাবৃন্দ।
কর্মবিরতিতে বক্তারা দ্রুত সময়ের মধ‍্যে আন্তঃক‍্যাডার বৈষ‍‍ম‍্য নিরসনের দাবি জানান। অন‍্যথায় কেন্দ্রীয় যে কোন কঠোর কর্মসূচি আসলে শিক্ষকরা তা যথাযথভাবে পালন করাও ঘোষণা দেন শিক্ষকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ