• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

২০ দিনের মাথায় ফের ডুবল চট্টগ্রাম নগরী

মাসুদ রানা, স্টাফ রিপোর্টার / ৩৪৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

২০ দিনের মাথায় ফের ডুবল বন্দর নগরী চট্টগ্রাম। ভারি বর্ষণে নগরীর চকবাজার, মুরাদপুর, ফুলতলা ও বহদ্দারহাটসহ ২০ এলাকা তলিয়ে গেছে পানির নিচে। এদিকে এইচএসসি পরীক্ষার্থীরা কেন্দ্রে যেতে পড়েন বিপাকে।

বৃষ্টিপাতে সৃষ্ট অতিরিক্ত জলাবদ্ধতার কারণে জনদুর্ভোগ বেড়েছে। বিপর্যস্ত হয়ে পড়েছে নাগরিক জীবন। এক কথায় অবরুদ্ধ নগরবাসী। জলাবদ্ধতার হাত থেকে মুক্তি চেয়ে নগরবাসী আকুতি জানিয়েছেন সরকারের কাছে।

সকালে ঘর থেকে বের হয়ে ভোগান্তিতে পড়েন অফিসগামী ও সাধারণ পথচারীরা। অনেকে পায়ে কিংবা ভ্যানে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

চকবাজারের বাসিন্দা নেয়ামত উল্লাহ জানান, আমরা জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাচ্ছি না। ঘরে পানি। সব জায়গায় পানি।

এদিকে জলাবদ্ধতার কারণে সময় মতো কেন্দ্রে যেতে না পারায় বিপাকে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও ১০টার পরিবর্তে এক ঘণ্টা পিছিয়ে ১১ টায় করা হয়েছে বন্যার কারণে পিছিয়ে দেয়া চট্টগ্রাম শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষা।

শিক্ষার্থী রফিক উদ্দিন জানান, পরীক্ষার সময় মাত্র ৩০ মিনিট আছে। কখন যাবো। টেনশনে আছি ঠিক সময়ে পৌঁছাতে পারবো কি না।

হাঁটু বা কোমর সমান পানিতে ডুবেছে দোকানপাট। দোকানে পানি ঢুকে নষ্ট হয়েছে জিনিসপত্র। পানিতে আটকে নষ্ট হয়েছে গাড়ির যন্ত্রাংশ।তবে এ সময় আয় বেড়েছে রিকশা ও সিএনজি চালকদের।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে তিন সংস্থাকে দেয়া হয়েছে সাড়ে ১১ হাজার কোটি টাকার প্রকল্প। যদিও সংস্থাগুলোর মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের খেশারত দিতে হচ্ছে ৬০ লাখ নগরবাসীকে। ২০ দিন আগের জলাবদ্ধতায় ডুবেছিল পুরো শহর।

এদিকে রোববার বিকেল ৩ টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ১২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ