• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দীঘিনালায় বন্যার্তদের মাঝে জেলা পুলিশের খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার(খাগড়াছড়ি)  / ২৯১ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

মোঃ মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার(খাগড়াছড়ি) 

উপজেলার মেরুং ইউপির বন্যায় প্লাবিত হওয়া বিভিন্ন এলাকা থেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া ৪০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

১০ আগস্ট (বৃহস্পতিবার) বিকেলে ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে নবাগত জেলা পুলিশ সুপার মুক্তা ধর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪০ জন উপকার ভোগীদের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। যারমধ্যে ছিলো, চাল, আলু, তেল, মসুর ডাল, পিঁয়াজ, লবন, মুড়ি, চিড়া, গুড়, খাবার স্যালাইন।

এছাড়াও বন্যা কবলিত এলাকাগুলো পরিদর্শন করেন এবং পর্যায়ক্রমে জেলা পুলিশের পক্ষ থেকে এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন পুলিশ সুপার মুক্তা ধর।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তফিকুল আলম (খাগড়াছড়ি সার্কেল), অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী (দীঘিনালা থানা), ডিআইও ওয়ান আনোয়ার হোসেন, মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ