• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

খাগড়াছড়িতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-৬

খাগড়াছড়ি প্রতিনিধি / ৭১৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৬ জানুয়ারী, ২০২১

খাগড়াছড়ির আলুটিলা বড় ব্রিজ এলাকায় ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিক্ষার্থী নিহত ও অপর ৬জন আহত হয়েছে।

বুধবার (৬জানুয়ারি) সকালে খাগড়াছড়ি-আলুটিলার মাঝামাঝি বড় ব্রীজ এলাকায় এ দূর্ঘঘটনাটি ঘটে।

নিহত নুসরাত জাহান বৃষ্টি মাটিরাঙার ভুঁইয়া পাড়া এলাকার ও মডেল সরকারি পাইলট হাই স্কুলের শিক্ষক হারুনুর রশীদের মেয়ে।

সে কলেজে ভর্তি হওয়ার জন্য মায়ের সাথে মাটিরাঙা থেকে খাগড়াছড়ি আসছিল।

এই ঘটনায় অন্তত ৬জন আহত হয়েছে।

আহতরা হলো, জেলার মাটিরাঙ্গা উপজেলার ভূঁইয়াপাড়ার মোছা. তৈয়বা, রামগড়ের গর্জনতলীর হৈমন্তী শীল, খোকন চন্দ্র শীল, জেলা সদরের খাগড়াপুরের আলো রাণী ত্রিপুরা ও কুসুম রাণী ত্রিপুরা।

ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।

ট্রাকের চালক ও হেলপার পলাতক রয়েছে।

পুলিশের উপ পরিদর্শক মো.জাহাঙ্গীর জানান, এসময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত থেকে আসা সিএনজির সাথে ট্রাকের সংঘর্ষ হয়। আহতরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ