• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

রামগড়ে ছাত্রদলের ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রামগড় প্রতিনিধি: / ১০৯৭ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

অদ্য ১লা জানুয়ারী ২০২১ খ্রীষ্টাব্দ সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রামগড় উপজেলা ও পৌর শাখার উদ্যোগে কেক কাটার মধ্য দিয়ে ৪২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কেক কাটা ও পরবর্তীতে আলোচনা অনুষ্ঠিত হয়।খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ- সভাপতি ও রামগড় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক, জেলা বি এন পি,খাগড়াছড়ি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং (খাগড়াছড়ি) আসনে বি এন পি মনোনীত প্রার্থী মো: শহীদুল ইসলাম ভূ্ঁইয়া।

উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ও রামগড় পৌর ছাত্রদলের আহ্বায়ক মো: আব্দুর রহিম (বিশাল)।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বি এন পি’র সহ সভাপতি মোজাম্মেল হোসেন চৌধুরী বাবলু, জেলা বি এন পি’র সদস্য ও পৌর বি এন পি’র সিনিয়র সহ সভাপতি মোতাহের হোসেন মিলন,জেলা বি এন পি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক ও উপজেলা বি এন পি’র সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহীম,উপজেলা বি এন পি’র যুগ্ম সম্পাদক মহীউদ্দিন হারুন,উপজেলা বি এন পি’র সহ সভাপতি মজিবুল হক মজু,সহ সভাপতি গিয়াস উদ্দিন,বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক আব্দুল মতিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ মোহাম্মদ উল্লাহ সম্রাট, পৌর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,এতে উপজেলা,পৌর,ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ