• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

বাসন্তী কবি নিরবের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক: / ৪০৫৮ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩

বাসন্তী কবি শহিদুল ইসলাম নিরব। প্রায় দেড় যুগ ধরে ঋদ্ধ কবিতার নিমগ্ন এই সাধকের জন্মদিন আজ। তিনি নিপুণ-গভীর দর্শনের দক্ষতা দেখিয়ে শব্দ সুতোয় বুনন করে যাচ্ছেন বর্তমান বিশ্বের রুগ্ন শরীর, সুন্দরের প্রেম, বিশ্ব নন্দনশৈলীর রশ্মি ও অস্তিত্বহীনতার অস্তিত্ব।

সুফি ভাবধারায় উদ্বুদ্ধ কবি-হৃদয় কবিতায় বারবার নেচে ওঠেছেন পরমের বন্দনায়। রুমির মত প্রেমকে আধার করে খুঁজে পেতে চেষ্টা করেছেন স্রষ্টাকে। জ্ঞাতা ও জ্ঞেয় বস্তুর সুক্ষ্মদর্শী ফলের মাধ্যমে অসম্ভব ব্যতিক্রমধর্মী উপমায় মর্ত্যলোকের সাথে উর্ধ্বলোকের সু-সম্পর্ক শব্দে এঁকে চলেছেন তিনি। ধর্ম, দর্শন ও ঋদ্ধপ্রেম তাঁর কবিতার মূল উপাদান। যে কবিতা নিত্যনতুন শব্দ-দৃশ্যের উঁচু মার্গে পৌঁছে দেয় মানবের ভাবনাসমূহ।

মানবতাবাদী এই সুফিতাত্ত্বিক কবি ১৯৮৮ সালের ২৫ মার্চ, কাজিপুর থানার মনসুরনগর ইউনিয়নের কুমারিয়াবাড়ী গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মার্কসবাদী কবি আলতাফ হোসেন। মা সাজেদা বেগম গৃহিণী।

“চারুমুখী বাসন্তী” ও “ধর্মদর্শন ও বিস্ময়ের বিজ্ঞান” শিরোনামে কাব্যগ্রন্থ ও গবেষণা গ্রন্থের মাধ্যমে তিনি প্রশংসিত হয়েছেন। মানবপ্রেমিক এই কবি দর্শন, ইংরেজি সাহিত্য ও আইন-এ গ্রাজুয়েটেড। জড়িত আছেন শিক্ষকতা ও সাংবাদিকতায়।
এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ