• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

লামায় বন বিভাগের অভিযানে ৯ ব্রিকফিল্ডে ৮ হাজার ঘনফুট লাকড়ি জব্দ

মোহাম্মদ রফিকুল ইসলাম, নিজস্ব সংবাদদাতা, লামা / ৩৩৭ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

বান্দরবানে লামার ফাইতংয়ে ৯টি ব্রিকফিল্ডে কয়লার পরিবর্তে লাকড়ি পুড়ানোর অপরাধে অভিযান পরিচালনা করে লামা বন বিভাগ। লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল এর নির্দেশে ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম রেজাউল ইসলামের নেতৃত্বে শনিবার ও রবিবার এই অভিযান চালানো হয়।

ডলুছড়ি রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, ফাইতং ইউনিয়নের ২ কিলোমিটার এলাকায় প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই গড়ে উঠেছে ২৯টি অবৈধ ইটভাটা। এইসব ইটভাটায় কয়লার পরিবর্তে বনের লাকড়ি পুড়ানোর বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচুর লেখালেখি হলে নড়েচড়ে বসে প্রশাসন। পরে গত শনিবার ও রবিবার দুইদিন ধরে অভিযান চালায় লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ।

ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এস এম রেজাউল ইসলাম বলেন, গত দুইদিনের অভিযানে লামার ফাইতং ইউনিয়নের ৯টি ব্রিকফিল্ড থেকে ৮ হাজার ৭০ ঘনফুট জ্বালানি লাকড়ি জব্দ করা হয়েছে। লাকড়ি জব্দ করা ব্রিকফিল্ড গুলো হল থ্রিবিএম, এফএসি, কেবিসি, এমএমবি, ওয়াইএসবি, এমবিএম, বিবিসি, এবিসি-২ ও এবিসি-৩। এই বিষয়ে ৯টি ব্রিকফিল্ডের নামে পৃথক পৃথক ইউডিআর মামলা করা হয়েছে।

লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বেলাল বলেন, এই অভিযান নিয়মিত চলমান থাকবে। চলতি মৌসুমের শুরুতে গত ২৩ অক্টোবর ২০২২ইং হতে ধারাবাহিকভাবে লামা উপজেলার প্রত্যেকটি ব্রিকফিল্ডে ইট প্রস্তুত কালিন সময়ে ইট পোড়ানোর কাজে কোন প্রকার জ্বালানি লাকড়ি না পোড়ানোর জন্য নোটিশ দেয়া হয়েছিল। যারা এই নির্দেশ অমান্য করবে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

এম/এস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ