• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

ইউএনও ওয়াহিদা খানমের উপর হামলা প্রতিবাদে মুখরিত কাপ্তাইয়ের শিল্পকলা একাডেমি

এস চৌধুরী, কাপ্তাই, রাঙ্গামাটি / ৮৩৪ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২০

এস চৌধুরী, কাপ্তাই, রাঙ্গামাটি
সরকারি আমলারাই এখন নিরাপত্তা হীনতায় ভুগছে। প্রতিবাদী গান গেয়ে প্রতিবাদ জানালো কাপ্তাই শিল্পকলা একাডেমির সদস্যরা।

ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবার উপর হামলা কাপুরুষোচিত, কোন সুস্থ এবং সভ্য মানসিকতার লোক এই কাজ করতে পারেনা। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং দোষীদের সর্বোচ্চ সাজা চাই।

গত শনিবার(৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে উপজেলা পরিষদ হল রুমে দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা বাবার উপর হামলার প্রতিবাদে বক্তারা একথা বলে। গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে তারা ঘোড়াঘাট উপজেলা ইউএনও এর বাসভবনে দূর্বৃত্তদের হামলায় মারাত্মক ভাবে আহত হন।

কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা, বড়ইছড়ি কর্নফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিল্পকলার সদস্য জয়সীম বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বির্দশন বড়য়া, উপজেলা স্কাউটস এর সম্পাদক মাহবুব হাসান বাবু, শিল্পকলার সদস্য অঞ্চলী বড়ুয়া, সজল বড়ুয়া, মংচাই মারমা, ইসরাত ফারদিন শাওন প্রমুখ। পরে শিল্পকলার সদস্যরা প্রতিবাদি গান এবং আবৃত্তি পরিবেশন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ