• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

পরিকল্পিতভাবে আইয়ুবের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন শান্তি পরিবহনের ড্রাইভার

স্টাফ রির্পোটারঃ / ৩২৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

খাগড়াছড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে হত্যা করা হয় এক জিপচালককে। সাইড দেয়া নিয়ে কথা কাটাকাটির জের ধরে একপর্যায়ে গ্লাস পরিষ্কার করার লাঠিযুক্ত ডাস্টার দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন জিপচালক আইয়ুব আলী। পরে তার ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেন শান্তি পরিবহনের চালক। এতে ঘটনাস্থলে মারা যান আইয়ুব।

গত ৫ জানুয়ারি খাগড়াছড়ি জেলা সদরের ৬ মাইল এলাকায় খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে এই ঘটনা ঘটে। পরদিন দুইজনের নাম উল্লেখসহ তিনজনকে আসামি করে মামলা করে নিহতের ছোট ভাই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রশীদ জানান, তবে এখনও কাউকে গ্রেফতার করতে পারেননি তারা। তবে এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। জব্দ বাসটি মালিকের জিম্মায় দিতে আদালতে আবেদন করা হলেও তা খারিজ করে দেন আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ