• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

গোয়ালন্দে যৌনকর্মীদের নিয়ে রাজনীতি না করতে হুশিয়ারি ওসি’র

সাইফুর রহমান পারভেজ,গোয়ালন্দ প্রতিনিধিঃ / ৩২৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২

যৌনকর্মীদের নিয়ে কেউ রাজনীতি করবেন না, তাদেরকে ব্যবহার করে কেউ ফায়দা লুটবেন না। এগুলো আমি হতে দেব না। রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার শুক্রবার দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যৌনকর্মীদের মাঝে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে এ হুশিয়ারি দেন।
ওসি বলেন, দেশের সর্ববৃহৎ এ যৌন পল্লীতে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। অসহায় যৌনকর্মীদের নানাভাবে শোষণ ও নির্যাতন করা হয়ে থাকে। তাদেরকে ব্যবহার করে মধ্যস্বত্ব ভোগীরা ফায়দা লুটে থাকে। আমি ওই সকল দুষ্কৃতকারী ও ফায়দা আদায়কারীদের হুশিয়ার করে দিচ্ছি, আপনারা ভাল হয়ে যান। এদেরকে (যৌনকর্মীদের) ভালো থাকতে দিন। তাতে নিজেরাও ভাল থাকবেন। অন্যথায় আমি কঠোর হতে বাধ্য হব।
ওই সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আগত কয়েকজনের উদ্দেশ্যে তিনি একই ধরনের হুশিয়ারি উচ্চারণ করেন।
সেখানেও তিনি বলেন, “এমপি সাহেব অত্যন্ত ভালো মানুষ। আপনাদের কর্মকান্ডের দ্বারা তাকে বিতর্কের মধ্যে ফেলবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কিছুই করবেন না। অন্যথায় আমার চেয়ে খারাপ কেউ হবে না “অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী কেরামত আলী, ইউএনও আজিজুল হকসহ আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি দৌলতদিয়া ঘাট ও যৌনপল্লী কেন্দ্রিক বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের এলাকায় আনাগোনা বেড়ে গেছে । যারা হত্যা, মাদক, অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন আলোচিত মামলার জামিনে এসে এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করছে। এতে করে স্হানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ