• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রামগড়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান মেলার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ

মোঃ মাসুদ রানা রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ / ৬৬১ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে সেরা প্রজেক্ট বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ২০ডিসেম্বর বেলা ১২টায় রামগড় উপজেলা টাউন হলে ২ দিনব্যাপী অনুষ্ঠিত,মেলার শেষ দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী বিজয়ী শিক্ষার্থী উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভাঃ) উম্মে হাবিবা মজুমদার, এ সময় আরো উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আবু ইউসুফ, পিআইও মো.মনসুর আলী, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ,আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাশেদ চৌধুরী,উপজেলা একাডেমি সুপারভাইজার কাজী সোহেল রানা প্রমুখ। গতকাল ১৯ ডিসেম্বর শুরু হওয়া এই মেলায় সিনিয়র গ্রুপে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ও জুনিয়রগ্রুপে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মিলে সাতটি দল অংশগ্রহণ করে তাদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করে।সাতটি প্রজেক্ট উদ্ভাবনকারী দলের মধ্যে জুনিয়র গ্রুপে সেরা প্রজেক্ট প্রথম স্থান লাভ করে ওমর ফারুক মাহিন এর দল এবং সিনিয়র গ্রুপে সেরাপ্রজেক্ট প্রথম স্থান লাভ করে রামগড় কলেজ দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ