• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে নানিয়ারচরে ২দিনব্যাপী কর্মশালা সমাপ্তি

নানিয়ারচর প্রতিনিধি: / ৫৫৬ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

পার্বত্য জেলা রাঙ্গামাটির নানিয়ারচরে প্রথাগত নারী নেতৃবৃন্দের অংশগ্রহণে সামাজিক আচরণ পরিবর্তন বিষয়ক ২দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা মিলনায়তনে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্পের নানিয়ারচরের প্রকল্প ব্যবস্থাপক মুকুট চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রগতি চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, পুরনো দিনের নিয়ম কানুন গুলো পরিবর্তন করে নতুন করে কাজ করতে হবে। বর্তমান আওয়ামী লীগ সরকারের অগ্রযাত্রায় বদলে যাচ্ছে বাংলাদেশের রূপ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নমুখী নানা পরিকল্পনার সুফল এখন মানুষের দৌরগোড়ায়। মানুষের গড় আয়ু, জীবনযাত্রার মানোন্নয়ন, বিভিন্ন কাজে ডিজিটালাইজেশন, সবই সম্ভব হয়েছে শেখ হাসিনার নেতৃত্বের গুণে।

তিনি আরো বলেন, মহিলা কার্বারীদের যেন সরকারি ভাতা প্রদান করা হয় এজন্য ইতিমধ্যে সরকারী পর্যায়ে জেলা প্রশাসকের আলাপ হয়েছে। সরকার নারীবান্ধব, আশা করি দ্রুত এটা বাস্তবায়ন হবে।

কর্মশালায় বক্তারা ১৬টি বিষয়ে আলোচনা করেন৷ এর মধ্যে মা ও শিশু বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন, নবজাতকের সঠিক পরিচর্চা, সাবান দিয়ে কমপক্ষে ২০সেকেন্ড হাত ধোঁয়ার জন্য পাড়ার মহিলা কার্বারীদের আহবান জানান।

বক্তারা এসময় প্রসূতি মায়েদের গর্ভবতী অবস্থায় কমপক্ষে ৪বার চেকাপ করার প্রয়োজন বলেও মন্তব্য করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রকল্পের রাঙ্গামাটি জেলা প্রকল্প ব্যবস্থাপক মঞ্জু আনস ত্রিপুরা, জেলা প্রকল্প ব্যবস্থাপক (প্রসাশন) বেগম নিলুফা নাজনীন, জেলা ট্রেনিং ইনস্ট্রাক্টর সোমা চাকমা, তটিনি চাকমাসহ উপজেলার বুড়িঘাট ও ঘিলাছড়ি ইউনিয়নের মহিলা কার্বারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ