• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা, প্রতিবাদে রবিবার সড়ক অবরোধের ডাক

নিজস্ব প্রতিবেদক: / ৫৫৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

২য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে গত ১১ নভেম্বর খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলাধীন তবলছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচনী ফলাফল ঘোষনাকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সহ অনান্য মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের মারধর এবং হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে মাটিরাঙ্গা মুক্তিযোদ্ধা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। মাটিরাঙ্গা পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হানিফ হাওলাদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোঃ হারুন মিয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, তবলছড়ি ইউপি নির্বাচনে ব্যালট পেপারে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর না থাকলেও নির্বাচনের ফলাফল কারচুপির মাধ্যমে উপজেলা মৎস কর্মকর্তা আরিফুল ইসলাম আবুল কাশেম ভুইয়াকে বেসরকারী ভাবে বিজয়ী ঘোষনা করেন। চেয়ারম্যান ঘোষনার পরপরই সন্ত্রাসী আবুল কাশেম ভূইয়া তার গুন্ডা বাহিনী দিয়ে মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ও অনান্য মুক্তিযোদ্ধা পরিবার এবং সন্তানদের উপর বর্বরোচিত হামলা চালায়। বক্তারা আরো বলেন, চেয়ারম্যান আবুল কাশেম ভূইয়া একজন রাজাকারের দোসর ও মুক্তিযোদ্ধা বিরোধী। সব সময় মুক্তিযোদ্ধার বিপক্ষে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন তিনি। বেশ কিছুদিন আগে তবলছড়ি কবর স্থানে একজন বীর মুক্তিযোদ্ধার লাশ দাফনেও বাঁধাগ্রস্ত করেন স্বাধীনতা বিরোধী কাশেম ভূইয়া।

মানববন্ধনে আবুল কাশেম ভূইয়া সহ তার চিহ্নিত ক্যাড়ারদের এবং ভোট চোর উপজেলা মৎস কর্মকর্তা আরিফুল ইসলামকে গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে আগামীকাল ১৪ নভেম্বর মাটিরাঙ্গা-তানাক্কাপাড়া সড়ক সকাল-সন্ধ্যা অবরোধ ঘোষণা করেন মুক্তিযোদ্ধারা। চিহ্নিত দোষীদের শাস্তি না হলে আগামীতে আরো কঠিন আন্দোলনের হুশিয়ারীও দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ