• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লামায় অস্ত্রসহ ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য আটক

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ / ২২৩০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ

বান্দরবানের লামা থেকে অস্ত্রসহ মংএনু মারমা (৩৪) নামে এক সন্ত্রাসীকে আটক করেছে স্থানীয় জনতা।

আজ সোমবার সকালে লামা উপজেলার সরই ইউনিয়নের ক্যায়াজুপাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতা চালানোর সময় স্থানীয় বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে পুলিশে দেয়। মংনু মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন থেকে সন্ত্রাসী দলের সদস্যরা ওই এলাকায় ব্যবসায়ীসহ বিভিন্ন জনের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও এলাকায় সন্ত্রাসী তৎপরত চালিয়ে আসছে।

কেয়াজুপাড়া পুলিশ ক্যাম্পের আইসি আতিকুর রহমান জানান, আজ সকালে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের তিন সদস্য লম্বাঘোনা এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী তৎপরতার চালাতে সেখানে যায়। পরে স্থানীয় জনতা একত্রিত হয়ে তাদের ধাওয়া দিলে সেখানে মংএনু অস্ত্রসহ ধরা পড়েন এবং বাকি দু’জন পালিয়ে যান। এ সময় মংএনুর কাছ থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। তাকে স্থানীয় জনতা পুলিশের কাছে হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ