• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দীঘিনালায় স্ত্রী’র পেটে লাথি মেরে গর্ভপাত, পাষান্ড স্বামী আটক

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ- / ৬০৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় যৌতুকের দাবিতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর পেটে লাথি মেরে গর্ভপাত ঘটনোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনসহ ৫ জন’কে আসামী করে দীঘিনালা থানায় একটি মামলা দায়ের করেন।

দীঘিনালা থানায় মামলা দায়েরর পর মঙ্গলবার (২১ জানুয়ারি) পাষান্ড স্বামী মোঃ আয়াতুল রশীদ(৩২)কে রাতে গ্রেফতার করে দীঘিনালা থানা পুলিশ। সে উপজেলার বোয়ালখালী ইউনিয়নের নোয়াখালী টিলার মৃত হারুনুর রশীদের ছেলে আয়াতুল রশীদ।

মামলা সূত্রে জানা যায়, ১২ বছর আগে ইসলামী শরীয়াহ্ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। আঁখি আক্তার(৩০)। দাম্পত্য জীবনে আব্দুল মোত্তালিব (১২) ও জান্নাতুল আশিকা (৭) নামে তাহার দুটি সন্তান রয়েছে।

এইদিকে আখিঁ আক্তার ৪ মাসের অন্তঃসত্ত্বা। তাহার স্বামীর আয়াতুল রশীদ ৫ লাখ টাকা যৌতুকের জন্য বিয়ের কয়েক বছর পর থেকেই শারীরিক ও মানসিক নির্যাতন স্বীকার করতো। এদিকে সুখের আশায় সাড়ে ৩ লাখ টাকা যৌতুক হিসবে প্রদান করেন স্বামী’কে।

স্বামী আয়াতুল রশীদ গত ৮ জানুয়ারি স্ত্রী আঁখি আক্তার এর অনুমতি ব্যতিত দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ব হয় এবং বিবাহের বিষয়টি গোপন রাখে।

অন্যদিকে ১৬ জানুয়ারী দ্বিতীয় স্ত্রী’কে বাসায় আনা হলে। এ নিয়ে পারিবারিক কলহ বাধে। এক পর্যায়ে স্ত্রী আঁখি আক্তারকে মারধর শুরু করে। এসময় পেটে লাথি মারে পাষান্ড স্বামী এতে করে রক্তপাতের পর অচেতন হয় আঁখি আক্তার। পরে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী ডাক্তারি পরিক্ষা-নিরিক্ষার পর ডাক্তার আশুতোষ চাকমার রির্পোট অনুযায়ী পেটের বাচ্চা নষ্ট হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতনের ঘটনায় দীঘিনালা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/২০২০) এর ১১(খ)/১১(গ)/৩০ তৎসহ ৩১৩ পেনাল কোড, ১৮৬০ একটি মামলা রুজু হয়েছে। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রথম আসামী কে আটক করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ