• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

লামায় ৪ ইটভাটাকে ১১ লক্ষ টাকা জরিমানা

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ / ১৯৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

মোহাম্মদ রফিকুল ইসলাম, ব্যুরো প্রধান, বান্দরবানঃ
বান্দরবানের লামার ফাইতং ইউনিয়নে ৪ টি অবৈধ ইটভাটায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে লামা উপজেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও লামা বন বিভাগের যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন লামা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এস এম হাবিবুল্লাহ, লামা থানা, লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান।

সোমবার (২০ জানুয়ারি) লামা উপজেলার ফাইতং ইউনিয়নে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় SBW, 5BM, MBI, DBM নামক ইটভাটাসমূহে ইটপোড়ানোরত অবস্থায় পাওয়া গেলে ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লীর আগুন নিভিয়ে দেওয়া হয় এবং প্রস্তুতকৃত কাঁচা ইট ভিজিয়ে দেওয়া হয়। ৪টি ইটভাটাকে পাহাড় কর্তনের দায়ে মোট ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং একটি ইটভাটা থেকে ১৮০ ঘনফুট জ্বালানী কাঠ জব্দ করে বন বিভাগের জিম্মায় দেওয়া হয়। সকল ইটভাটা মালিককে এরুপ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়।

লামা উপজেলার নির্বাহী অফিসার (অ:দা:) ও সহকারী কমিশনার(ভূমি) রুপায়ন দেব বলেন, বান্দরবান জেলা প্রশাসক স্যারের নির্দেশানায় আজ ফাইতং এলাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ এর ৬ ধারা অনুযায়ী ৪ ইট ভাটায় ১১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।গত এক মাসে আমরা মোট ৩০ লক্ষ টাকা জরিমানা আদায় করেছি।অবৈধ ইটভাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই অভিযান চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ