• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খাগড়াছড়ি জোনের আওতাধীন পানছড়ি আর্মি ক্যাম্প কর্তৃক বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

আনোয়ার হোসেন, পানছড়ি উপজেলা প্রতিনিধি: / ২০৩ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

আনোয়ার হোসেন পানছড়ি উপজেলা প্রতিনিধি:

আজ খাগড়াছড়ি সদর জোন এর আওতাধীন পানছড়ি সাবজোনের তত্ত্বাবধানে পানছড়ি উপজেলার শুকনাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রায় চারশতাধিক (পাহাড়ী-৪০০) স্থানীয় লোকজনের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ ও চিকিৎসা সেবা দিচ্ছে খাগড়াছড়ি জোন এছাড়াও শারীরিক প্রতিবন্ধী রোগীদের জন্য হুইল চেয়ার, ক্রাচ ওয়াকিং স্টিক, হ্যান্ড ওয়াকিং স্টিং এবং গরিব ও অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি, জোন কমান্ডার, খাগড়াছড়ি জোন। এছাড়াও উপস্থিত ছিলেন লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি, অধিনায়ক, ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স এবং মেজর মোঃ জায়েদ-উর-রহমান অয়ন, সাব জোন কমান্ডার, পানছড়ি সাব জোন। এছাড়াও চিকিৎসা প্রদানের জন্য মেডিকেল অফিসার হিসেবে, বিএসএস নয়া-ক্যাপ্টেন শামিন তাহজিব, বিএসএস নয়া-ক্যাপ্টেন লাবনী জামান, এমডিএস, খাগড়াছড়ি, ক্যাপ্টেন রিদওয়ান উদ্দিন আহমেদ, আরএমও, খাগড়াছড়ি জোন এবং ডাঃ বিদর্শী চাকমা, এমবিবিএস, মেডিকেল অফিসার, পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপস্থিত ছিলেন। উক্ত মেডিক্যাল ক্যাম্পেইন সুষ্ঠ ও সফলভাবে সম্পন্নের জন্য খাগড়াছড়ি জোন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।

মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ জানান।

মেডিকেল ক্যাম্পেইন এর ব্যাপারে খাগড়াছড়ি জোন কমান্ডার লেঃ কর্ণেল আবুল হাসনাত জুয়েল, পিএসসি জানান চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও অসহায় গরীব মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি জোন নিয়মিত মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ