• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

আওয়ামী অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে : মাহবুবের রহমান শামীম

অসীম রায় (অশ্বিনী) বান্দরবান: / ১৮৪ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

 

দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বান্দরবানে মতবিনিময় করছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। ছবি-পাহাড়বার্তা

দুর্গাপূজা উপলক্ষেও আওয়ামী অপশক্তি ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা নির্ভয়ে নিরাপদে উৎসব মূখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করুন। বাংলাদেশের প্রতিটি নাগরিক সবক্ষেত্রে সমান অধিকার ভোগ করবে।

আসন্ন দূর্গা পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম একথা বলেন।

সোমবার শহরের গ্লান্ড ভ্যালীতে বান্দরবান জেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় শান্তিপূর্ণভাবে দূর্গা পূজা উদযাপন করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর হেলাল বলেন, কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেজন্য আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। পতিত সরকারের দোসররা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

বিএনপি নেতৃবৃন্দ পূজা উৎযাপন পরিষদের লোকজনকে সচেতন থাকতে আহ্বান জানান, একই সাথে নির্বিঘ্নে পূজা উদযাপনে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার পরিচালনায় পূজার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন কেন্দ্রীয় দূর্গা মন্দিদের আহবায়ক নিখিল কান্তি দাশ, দূর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী রাজেশ্বর দাশ (বিপ্লব) ও সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস সহ বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ