• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

যৌনপল্লীতে মদ খেয়ে মাতলামির দায়ে ৯ যু্বককে আটক

আবুল হোসেন,রাজাবাড়ী প্রতিনিধি : / ৩৯৮ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মদ খেয়ে মাতলামির দায়ে ৯ যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার তাদেরকে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলো স্হানীয় আওয়ামী লীগ নেতা বাবু মোল্লার ছেলে মাসুদ মোল্লা (২৫), মোঃ শাজাহান সরদারের ছেলে মোঃ আশিক সরদার (১৯), মোশারফ প্রামানিকের ছেলে মোঃ হিরু প্রামাণিক রবি (২৪), কাশেম আলী খানের ছেলে মোঃ ইলিয়াস খান (২৫), লালটু মন্ডলের ছেলে মোঃ হাফেজ মন্ডল (২০), হাসান শেখের ছেলে মোঃ ইমন শেখ (১৯), ফজলু মুন্সির ছেলে মোঃ জুয়েল রানা (১৯), আক্কাস আলী মৃধার ছেলে মোঃ মিজানুর রহমান, শফি শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩০)। এরা সকলেই দৌলতদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।

আটককৃতদের মধ্যে মোঃ মাসুদ রানা (২৫), মোঃ আশিক সরদার (১৯), মোঃ হিরু প্রামাণিক রবি (২৪) ও মোঃ ইলিয়াস খানের (২৫) বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একাধিক মামলা রয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত মধ্যরাতে যৌন পল্লীর ১ নং গেটের মধ্যে আক্তার হোসেনের বাড়ির সামনে আটককৃত যুবকরা মদ খেয়ে মাতলামি করছিল।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। স্বাস্থ্য পরিক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাদের বিরুদ্ধে এলকোহল পান করার ছাড়পত্র প্রদান করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির বলেন,মদ্যপান করে জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে রাতেই আটককৃত যুবকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের সবাইকে শনিবার দুপুরের দিকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ