• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

রাঙ্গামাটিতে বঙ্গমাতার জন্মদিন পালন

শাহ আলম, নিজস্ব প্রতিনিধি (রাঙ্গামাটি): / ৪০২ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৮ আগস্ট, ২০২১

বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনাসভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মদিন উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনাসভা, দোয়া মাহফিল ও দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন ও অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।

রবিবার সকাল ১১ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।

রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের পক্ষ থেকে রাঙ্গামাটি পৌরসভা এলাকার ১৫ জন প্রশিক্ষিত নারীকে সেলাই মেশিন এবং ৩০ জন নারীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।

এছাড়া রাঙ্গামাটির অন্যান্য উপজেলায় আরো ৫৫ জন নারীকে সেলাই মেশিনসহ নারী উদ্যোক্তাদের অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা বেগম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ