• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দীঘিনালা থানা পুনরুদ্ধার ও নাগরিক নিরাপত্তা কমিটি গঠন

এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)। / ২৬৮ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

এম মহাসিন মিয়া, স্টাফ রিপোর্টার (খাগড়াছড়ি)।

থানার কার্যক্রম পুনরুদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকায় নাগরিক নিরাপত্তা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার দুপুরে জেলার দীঘিনালা থানা কর্তৃক আয়োজিত এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে উপজেলার প্রবীণ ব্যক্তি মো. মাসুদ রানাকে আহ্বায়ক ও শান্তিপ্রিয় চাকমাকে সদস্য সচিব করে মোট ৬৮ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।

কমিটি গঠন পরবর্তী জেলা পুলিশ সুপার মুক্তা ধর নাগরিক নিরাপত্তা কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, আমাদের যারযার অবস্থান থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সকল কাজ করতে হবে। অন্যয়কারী যে দল বা গোষ্ঠীর হোকনা কেন কোন প্রশয় দেয়া যাবে না। সত্য ঘটনায় প্রকৃত দোষীদের বিরুদ্ধে অব্যশই মামলা করা যাবে। বিগত সময়ের যেকোনো ঘটনায় মামলা করা যাবে, তবে কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা ঠিক হবে না। পুলিশ সত্যের পক্ষে থেকে জনগণের কাজ করার অঙ্গীকার নিয়েছে। তাই সকলে সহযোগীতা করতে হবে।

এ সময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. তফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. জসীম উদ্দিন (পিপিএম), থানা অফিসার ইনচার্জ মো. নুরুল হক, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ