• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের  সাথে মতবিনিময় করলেন থানার ওসি 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: / ২৮১ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪

 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি:  আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটির কাপ্তাই বিভিন্ন মন্দিরের পরিচালনা কমিটি এবং পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কাপ্তাই থানার ওসি আবুল কালাম।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে থানাতে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ওসি আবুল কালাম গণমাধ্যমকে  বলেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের সংখ্যালঘুদের ঘর-বাড়ি ও মন্দিরের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে থানা এলাকার সকল মন্দিরের সভাপতি,  সম্পাদক সহ পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের  সাথে আজকে আমরা  মতবিনিময় করলাম। এসময় মন্দির কমিটির প্রতিনিধিরা  জানান  যে, কাপ্তাই থানা এলাকার কোথাও কোন মন্দিরে বা কোন সংখ্যালঘু সম্প্রদায়ের কোন সম্পত্তিতে হামলার কোন ঘটনা ঘটেনি। দিন ও রাতে সার্বক্ষণিক যেকোনো প্রয়োজনে থানায় যোগাযোগ কারার জন্য বলা হয়েছে।  এসব এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।

মতবিনিময় সভায়  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, সাবেক সভাপতি  সমলেন্দু বিকাশ দাশ,  উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত, অর্থ সম্পাদক উত্তম মল্লিক, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য,  মিশন এলাকা শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর ধর,  কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সহ সভাপতি স্বপন সেন, সাধারণ সম্পাদক  তপন কুমার  মল্লিক,  শিলছড়ি মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডা:   রতন বিশ্বাস, সাবেক সাধারণ সম্পাদক   আশীষ দাশ, মিশন এলাকা সিদ্ধেশ্বরী কালি মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জগদীশ দাশ, শিলছড়ি সার্বজনিন মাতৃ মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক  সুভাষ দাশ সহ বিভিন্ন  মন্দিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ