• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

দুস্থ অসহায় পাহাড়ি-বাঙালিদেরকে বিভিন্ন অনুদান প্রদান যামিনীপাড়া জোন

এম লোকমান: / ২৫০ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ১২ আগস্ট, ২০২৪

এম লোকমান:

পার্বত্য এলাকায় স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) সীমান্ত রক্ষার পাশাপাশি নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় আজ ১২ আগস্ট ২০২৪ তারিখ যামিনীপাড়া জোন (২৩ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্নেল আলমগীর কবির, পিএসসি শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের আওতায় আর্থিক ও বিভিন্ন রকমের নির্মাণ সামগ্রী অনুদান প্রদান করেন। জোনের আওতাধীন দুস্থ ও অসহায় (১) দহিতা ত্রিপুরা, পিতা-যুক্ত ত্রিপুরা, গ্রাম-বুরবাধনপাড়া, ডাকঘর-বড়বিল, (২) সুলতান আহমেদ, পিতা-মৃত সৈয়দ আলী, গ্রাম-হাসপাতাল পাড়া, ডাকঘর-তবলছড়ি, (৩) মোঃ ইউসুফ মিয়া, পিতা-সুজা মিয়া, গ্রাম-ইদ্রিস মিয়াপাড়া, ডাকঘর-বড়নাল সকলের উপজেলা-মাটিরাঙ্গা, জেলা-খাগড়াছড়ি দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে পুরাতন ও ভাঙ্গা ঘরে মানবেতর জীবন যাপন করে আসছে। তাদের আবেদনের প্রেক্ষিতে জোন থেকে ০৭ বান ঢেউটিন অনুদান দেয়া হয়।

বিশ্বরাম কার্বারীপাড়া বে-সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো বিনষ্ট হওয়ায় প্রধান শিক্ষকের আবেদনের প্রেক্ষিতে ০২ বান ঢেউটিন অনুদান প্রদান করা হয়। কমলাবাগান শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে ০১টি হারমোনিয়াম এবং বড়পাড়া সার্বজনীন কেন্দ্রীয় রাধাকৃষ্ণ মন্দিরে ০২টি সিলিং ফ্যান অনুদান প্রদান করা হয়। গ্রীন হিল কলেজের মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার সুবিধার্থে ১৬ সেট পাঠ্য প্রস্তুক, ১১ জন দুস্থ ও অসহায় ব্যক্তিকে নগদ এবং যামিনীপাড়া বর্ডার গার্ড উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও স্টাফদের বেতন বাবদ ৪০,০০০/- টাকা অনুদান দেয়া হয়।

এছাড়াও প্রতি মাসের ন্যায় এ মাসেও আওতাধীন এলাকার ০৫ টি মাদ্রাসায় ৩৫০ কেজি চাল বিতরণ করেন। মোট ১,৫৯,৭০০/- টাকার অনুদান প্রদান করেন এবং সর্বমোট সুবিধা ভোগীর সংখ্যা ৯৭৮ জন (পাহাড়ি-৫৫৮ এবং বাঙালি-৪২০ জন)।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ