• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

কাজে ফিরেছে কাপ্তাই থানা পুলিশ

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: / ৩১৯ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: সাম্প্রতিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশে বিরাজমান রাজনৈতিক অস্তিরতা এবং গত ৫ আগস্ট শেখ হাসিনার আকস্মিক পদত্যাগসহ নানা কারণে দেশের বিভিন্ন জায়গায় পুলিশের স্থাপনা সমূহে আক্রমণ করে নির্বিচারে পুলিশ সদস্যদের হত্যা, আহত ও জ্বালাও পোড়ায়ের করণে দেশের অধিকাংশ থানা, ফাঁড়িতে দায়িত্বরত পুলিশরা কর্মস্থল ত্যাগ করে।
পরবর্তীতে গত ৬ আগস্ট হতে সারাদেশের পুলিশ সদস্যরা ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করে। তাদের দাবি সমূহ পূরণ করবে মর্মে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষ ও সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টাদের আশ্বাসের প্রেক্ষিতে অবশেষে কর্মবিরতি ত্যাগ করে পুলিশ সদস্যরা শুক্রবার (৮ আগস্ট) হতে কর্মস্থলে কাজ শুরু করেন।

তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার কাপ্তাই থানার পুলিশ সদস্যরা শুক্রবার দুপুর ২ টা হতে কাজে যোগদান করেছেন। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম বলেন, উধ্বর্তন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আজ হতে স্বাভাবিক নিয়মে পুলিশি কার্যক্রম শুরু করেছি।

আমাদের পুলিশ সদস্যরা থানায় দায়িত্ব পালন এর পাশাপাশি আগের মতো রাস্তায় টহল দিচ্ছেন। থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে তিনি ছাত্র, রাজনৈতিক নেতৃত্ব সহ সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ