• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

প্রশাসনের আয়োজনে রাঙামাটিতে সাংস্কৃতিক উৎসব

মেহেদী বিন সুলতান, রাঙ্গামাটি প্রতিনিধি: / ৩১৪ জন পড়েছেন
প্রকাশিত : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

মেহেদী বিন সুলতান, রাঙ্গামাটি প্রতিনিধি:

জেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটিতে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। সাংস্কৃতিক চর্চার ধারা অব্যাহত রাখতে ঐতিহ্যবাহী বাউল, লোক সংগীতসহ রাঙামাটির বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অংশগ্রহণে এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়।

বুধবার বিকেলে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি মিলনায়তনে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) নাসরীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মোতাছেম বিল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দার, মোঃ শামীম হোসেন, মৈত্রী রায় ও নাবিল নওরোজ বৈশাখসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা লোক সংগীত, বাউল ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীদের নাচ ও গানের মনমুগ্ধকর পরিবেশন উপভোগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ