• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

রাজবাড়ীতে আবারো হারানো মোবাইল ফিরে পেলেন ১০৭ জন

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধি: / ২৮৮ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

সাইফুর রহমান পারভেজ, রাজবাড়ী প্রতিনিধিঃ

আবারো ১০৭ টি হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিককে ফিরিয়ে দিল রাজবাড়ী জেলা পুলিশ। পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই ১০৭ টি মোবাইল ফোনের তথ্য যাচাই-বাছাই করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়।

সোমবার (৮ জুলাই) বিকেলে পুলিশ সুপার কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম এ তথ্য জানান।

ওই বিজ্ঞপ্তিতে তিনি জানান, রাজবাড়ী জেলার ৫ টি থানার জিডির সূত্র ধরে তথ্য প্রযুক্তির সহায়তায় সদর থানার জিডি থেকে ৪২ টি, গোয়ালন্দ ঘাট থানার জিডি থেকে ১২ টি, পাংশা মডেল থানার জিডি থেকে ২৩ টি, কালুখালী থানার জিডি থেকে ১২ টি ও বালিয়াকান্দি থানার জিডি থেকে ১৮ টিসহ মোট ১০৭ টি হারানো মোবাইল উদ্ধার পূর্বক যাচাই করে প্রকৃত মালিকের হাতে হস্তান্তর করা হয়। এছাড়াও এমএফসি সংক্রান্তে বিকাশ/নগদের ৪২ হাজার টাকা উদ্ধার করা হয় এবং হ্যাক হওয়া ৮টি ফেসবুক আইডি রিকোভারি করা হয়।
এসময় হারানো ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ সকলে আবেগ আপ্লুত হয়ে পড়েন পাশাপাশি পুলিশের প্রতি তাদের আস্থার কথা জানান। রাজবাড়ী জেলা পুলিশ প্রশাসনকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ পিপিএম বলেন, রাজবাড়ী জেলা একটি ছোট জেলা। এ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো।

এছাড়াও প্রান্তিক মানুষের মোবাইলগুলো উদ্ধার ও সাইবার ক্রাইম মনিটরিং করা হয়। মোবাইল হারানো বা বিকাশের মাধ্যমে টাকা নিয়ে যাওয়া ও একজনের পার্সোনাল ছবি পোষ্ট করে তাকে ব্লাকমেইল করায় ভিকটিমের ভিতরে যে মানষিক কষ্ট, সেই কষ্টটা দুর করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করি। ওই সমস্যাগুলো সমাধানের পর ভিকটিমের মুখের হাসি আমাদেরকে আরও কাজে অনুপ্রাণিত করে।হারানো কোন কিছু ফিরে পেয়ে মানুষ যে আনন্দ পায় এটাই আমাদের প্রাপ্তি, সাফল্য। এ কাজটি আমরা করে যাব। রাজবাড়ী জেলার প্রতিটি থানায় মোবাইল হারানো জিডি, বিকাশ প্রতারণা ও ফেসবুক সংক্রান্তে জিডি হয়। ওই জিডির প্রেক্ষিতে জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল এর একটি চৌকস টিম উক্ত মোবাইলগুলো উদ্ধার, বিকাশ প্রতারণা, ফেসবুক হ্যাকসহ অন্যান্য সাইবার অপরাধ সম্পর্কে সর্বদা নজরদারি করে থাকে।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে জেলা পুলিশ রাজবাড়ীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উদ্ধারকৃত ওই ১০৭ টি মোবাইলসহ চলতি বছরের জানুয়ারিতে ৭১ টি, ফেব্রুয়ারিতে ১০৯ টি, মার্চে ১১১ টি, এপ্রিলে ৯২ টি ও মে মাসে ১০৭ টিসহ সর্বমোট ৫৯৭টি মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ