• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে ফেরিতে যাত্রীর চাপে উঠতে পারছে না এ্যাম্বুলেন্স

আবুল হোসেন,রাজাবাড়ী প্রতিনিধি : / ৪৪৮ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৩১ জুলাই, ২০২১

আগামীকাল পোশাক কারখানা খু‌লে দেওয়ার ঘোষনায় দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে যাত্রী ও যানবাহ‌নের চাপ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। আজ শ‌নিবার সকাল ৭ টা থেকেই দৌলতদিয়া ঘাটে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে বিভিন্ন উপায়ে ঘাটে আসা যাত্রীদের ব্যাপক ভিড় দেখা যায়। কঠোর লকডাউনে গণপরিবহন বন্ধ থাকার কারণে যানবাহন সংকটে ঈদ শেষে কর্মস্থলে ফেরা এসব যাত্রীর জন্য কঠিন হয়ে পড়ে। ঢাকা-খুলনা মহাসড়কে ছোট যানবাহ‌নের চাপ ছি‌লো চো‌খে পড়পর ম‌তো। কেউ পায়ে হেঁটে, কেউ রিকশায়, অটোতে আবার কেউ ব্যাক্তিগত গাড়িতে। অনেক কে দেখা গেছে।
ঘাটে ফেরি ভিড়ার সাথে সাথে যাত্রীরা হুরমুর করে ফেরিতে উঠছে। যাত্রীদের চাপে কোন যানবহন ফেরিতে উঠতে পারছে না। এমন কি রোগি নিয়ে আসা এ্যাম্বুলেন্সও ফেরিতে উঠার সুযোগ হচ্ছে না। ফেরি মানা হচ্ছে না কোন সাস্থ্যবিধি ।
মাগুরা থেকে থেকে অটোরিকশায় দৌলতদিয়া ঘাটে আসা যাত্রী সুমন শেখ বলেন, তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বলেন তার অফিস রবিবার খোলা। চাকরির সুবাদে যেতেই হবে ঢাকায়। বউ ছোট বাচ্চা নিয়ে যেতে খুবই কষ্ট হচ্ছে। তারপর একটু পর পর বৃষ্টি। কঠোর লকডাউনের মধ্যে ঢাকা যাওয়া খুবই কষ্টকর। কিছু করার নেই কয়েকগুন বেশি ভাড়া দিয়েই যেতে হচ্ছে এখন।
অ‌্যাম্বু‌লেন্স চালক মো সাজাহান শেখ ব‌লেন, দৌলত‌দিয়া ফে‌রিঘা‌টে প্রচুর মানুষ আস‌ছে। প্রতিটা পল্টু‌নে যাত্রীর চাপ। ফে‌রি আসার সা‌থে সা‌থেই যাত্রীরা পল্টু‌নের উপর উ‌ঠে যা‌চ্ছে। আমরা ফে‌রি‌তে উঠ‌তে পার‌ছি না। প্রায় ঘন্টাখা‌নের এখা‌নে দা‌ড়ি‌য়ে র‌য়ে‌ছি। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শিহাব উদ্দিন বলেন, আমাদের ১৬ টি ফেরিই প্রস্তুত আছে। উভয় ঘাটে এখন ছোট-বড় মিলে মোট ৮ টি ফেরি চলছে। যখন যে ঘাট থেকে যানবাহন নিয়ে ছাড়া প্রয়োজন সেভাবেই ছেড়ে যাচ্ছে। যাত্রীর চাপ বেড়ে গেলে ফেরির সংখ্যা বাড়ানো হবে। তবে কঠোর বিধিনিষিধের কারণে ঘাটে আসা যানবাহন সরাসরি ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ