• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মাটিরাঙ্গায় অবৈধ অস্ত্র গুলি সহ গ্রেফতার ১

মোঃ সালাউদ্দিন, বিশেষ প্রতিনিধি : / ২৮৩ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে সশস্ত্র সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন।

এরই ধারাবাহিকতায় ১৭ (মার্চ) খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিকনির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধরের সার্বিক তত্ত্বাবধানে,মাটিরাঙ্গা থানার একটি চৌকস টিম এলাকায় বিশেষ অভিযান ও অবৈধ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ৫নং বেলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের অযোধ্যাস্থ জৈনক শাহজাহানের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ব্রজেন ত্রিপুরা নামের এক ব্যক্তিকে দেশীয় তৈরি এলজি, ৩ রাউন্ড তাজাগুলি সহ আটক করে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় আসামী ব্রজেন ত্রিপুরা মাটিরাঙ্গা থানার ৬নং সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জামিনী ছড়া এলাকার অমর কৃষ্ণ ত্রিপুরার পুত্র।

আসামির নিজ হেফাজতে রাখা ১টি দেশীয় তৈরী অস্ত্র এলজি ৩টি তাজা গুলি,২টি ব্যবহৃত মোবাইল ফোনসহ সাংগঠনিক চাদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্র গুলি ও মোবাইল ফোন চাদা আদায়ের রশিদ নিজ হেফাজতে রাখার বিষয়টি সত্য বলে স্বীকার করে ব্রজেন ত্রিপুরা। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মাটিরাঙ্গাকে সন্ত্রাস মুক্ত রাখতে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার),এর দিকনির্দেশনায় কাজ করে যাচ্ছে টিম মাটিরাঙ্গা। আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ১৮ই মার্চ খাগড়াছড়ি পুলিশ সুপারের কনফারেন্স রুমে সাংবাদিক দের একথা বলেন পুলিশ সুপার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ