• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

লালপুরে আওয়ামী নেতাকে কুপিয়ে হত্যা

তরিকুল ইসলাম ফাহিম, লালপুর (নাটোর): / ৪১৫ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

তরিকুল ইসলাম ফাহিম লালপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের লালপুরে ওসমান গনি (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপারা বাজারে এ ঘটনা ঘটে। নিহত ওসমান গনি ডাঙ্গাপাড়া এলাকার আখের আলীর ছেলে ও ৫নং ওয়ার্ড আওযামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধে ওসমান গনির বাড়িতে এসে তার বাবা ও ভাইসহ পরিবারের কয়েকজন সদস্যকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। পরে এ ঘটনার জেরে সাবেক চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা করে। নিহত ওসমান গনি এহত্যা মামলার প্রধান আসামি ছিলেন। পূর্ব বিরোধের জেরে ওসমান গনিকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।
নিহত ওসমান গনির বড় ভাই আফসার আলী বলেন, সকালে বাড়ি থেকে গ্রামের দোকানে চা খেতে বের হয় ওসমান। এসময় বাড়ির অদুরে কয়েকজন দুর্বৃত্ত এসে ওসমানকে এলাপাথারি কুপিয়ে পায়ের ও হাতের রগ কেটে মাটিতে ফেলে রেখে যায়। এতে অতিরিক্ত রক্ত ক্ষরনে ঘটনাস্থলেই মারা যায় ওসমান।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো কেউ অভিযোগ করেনি। তবে ঘটনা তদন্তে পুলিশ কাজ শুরু করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ