• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

লাকসাম পৌরসভাকে বাল‍্যবিবাহ মুক্ত ঘোষনা করলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম

আরিফুর রহমান স্বপন, লাকসাম(কুমিল্লা) / ৪৫৩ জন পড়েছেন
প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

আরিফুর রহমান স্বপন
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, আমরা আমাদের দায়িত্ব থেকে এদেশের মানুষের জন‍্য কাজ করতে হবে। এ জন‍্য প্রয়োজন সুশিক্ষার। জাতি যত বেশি শিক্ষিত হবে, দেশ তত বেশি উন্নত হবে। আজকের শিশুরা আগামীদিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সঠিকভাবে বেড়ে উঠতে দিতে হবে। রোধ করতে হবে বাল‍্যবিয়ের মত ঘাতক ব‍্যাধি।

মন্ত্রী আরো বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে জনপ্রতিনিধি, বিবাহ রেজিস্টার ও প্রশাসনকে সোচ্চার হতে হবে। বাল্য বিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করতে হবে। মাদক সমাজকে পঙ্গু করে দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যুব সমাজকে রক্ষা করতে মাদককে রুখতে হবে। বাল্যবিবাহ ও মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স ভূমিকা গ্রহণের জন্য প্রশাসনকে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।

শুক্রবার (১১ আগষ্ট) বিকেলে লাকসাম এপির সহায়তায় এবং লাকসাম পৌরসভা ও বাকই দক্ষিণ ইউনিয়নের আয়োজনে বঙ্গবন্ধু পৌর অডিটোরিয়ামে লাকসাম পৌরসভা ও বাকই দক্ষিণ ইউনিয়নকে বাল‍্যবিবাহ মুক্ত ঘোষনা উদযাপন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম (বার), ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ন‍্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, সিনিয়র ডিরেক্টর (অপারেশন) চন্দন জেড গমেজ, ডিপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন অরবান রুরুাল ক্লাস্টার মঞ্জু মারিয়া পালমা, লাকসাম উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা মতিন, পৌর মেয়র অধ‍্যাপক আবুল খায়ের, বাকই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল আউয়াল।

প্রধান অতিথি আরো বলেন, আজকে মেয়েরা নিরাপদ। তারা এখন রাতে একা একা রাতের বেলায় রাস্তায় হাটতে পারে। গন্তব্যে পৌঁছনোর জন‍্য বাসের অপেক্ষায় সন্ধ‍্যার পর পুরুষদের পাশাপাশি মেয়েরাও লাইনে দাড়িয়ে থাকতে দেখি। এতে গর্ববোধ হয়। কারণ মেয়েরা এখন পিছিয়ে নেই। এমনটি সম্ভব হয়েছে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের কারণে। তাই বাল‍্যবিয়ে নয়, মেয়েদেরকে সু-শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। এজন‍্য মায়েদের বেশি করে ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ‍্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মানসী পাল, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম এরিয়া কোর্ডিনেশন আরবান রুরাল ক্লাস্টার সিনিয়র ম‍্যানেজার স্টিফেন হালদার রুবেন, ফিল্ড এডভোকেসী ও একাউস্টাটাবিলিটি কো-অর্ডিনেটর মো. জামাল উদ্দিন, লাকসাম এপি ম‍্যানেজার শ‍্যামল ফ্রান্সিস রোজারিও প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ