• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকছড়িতে আ. লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আব্দুল মান্নান, নিজস্ব প্রতিবেদক মানিকছড়ি: / ২৭৯ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৩০ জুলাই, ২০২৩

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস,নৈরাজ্য, ভাংচুর ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুলাই রোববার বিকেল সাড়ে ৪ টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জয়নাল আবেদীনের নেতৃত্বে ও দলের সিনিয়র নেতাদের উপস্থিতিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের কয়েক হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল বাজার- মহামুনি ঘুরে এসে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগ সভাপতি মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও যুগ্নসম্পাদক মো. বাহার মিয়ার সঞ্চালনায় অনুষ্টিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম.এ.রাজ্জাক, যুগ্ন সম্পাদক এম.এ.জব্বার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এস.এম রবিউল ফারুক, যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, সাধারণ সম্পাদক মো. জামাল হোসেন প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ