• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক (মানিকছড়ি) খাগড়াছড়ি: / ৩৬৯ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩

তথ্য অফিস রামগড় খাগড়াছড়ির আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে তথ্য প্রচারে স্মার্ট কৌশল নিশ্চিতকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) রক্তিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং তথ্য অফিসের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করেন রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন এবং আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন খীসা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আনছারুল করিম।

তথ্য অফিসের কার্যক্রম স্মার্ট কৌশলে আরও গতিশীল করার লক্ষ্যে এবং তা তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সকল ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত হয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে শুরুতে সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয় এবং সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পার্বত্যকণ্ঠ নিউজ/ইমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ