• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

চরফ্যাশনে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ আহত ৩

হাসান লিটন, চরফ্যাশন(ভোলা) প্রতিনিধিঃ / ৩৩৬৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ৪ জুন, ২০২৩

ভোলার চরফ্যাশন উপজেলায় জমি সংক্রান্ত পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার(৩ জুন) সন্ধ্যায় উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলেন, মো. মুসলিম মিস্ত্রি (৫২), স্ত্রী সাফিয়া বেগম (৪২), ও মেয়ে নারগিস বেগম (১৯)।

হাসপাতালে চিকিৎসাধীন আহত মোসলেম মিস্তিরি জানান, একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আমাদের প্রতিবেশি খোকন মিস্তিরি গংদের সাথে আমাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এদিকে শনিবার সন্ধ্যায় বাড়ির দরজায় আঁটো রিকশা রাখলে আমাদের চলাচলে ভেঙাত ঘটলে আঁটোরিকশাটি সড়িয়ে একটু সামনে রাখতে বললে পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ খোকন মিস্ত্রি (৪০), সোহাগ মিস্ত্রি (৩৫), সোহাদ মিস্ত্রি (১৮), রাজিব (২২) সহ অন্যরা দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার ওপর হামলা করে। আমাকে বাঁচাতে আমার স্ত্রী সাফিয়া বেগম ও মেয়ে নারগিস বেগম এগিয়ে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করে খোকন মিস্তিরি গংরা। পরে স্থানীয়রা আমাদের তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত খোকন মিস্তিরি হামলার সততা স্বীকার করে বলেন আমাদেরও দুইজন আহত হয়েছেন। এর বাহিরে তিনি আর মন্তব্য করেননি।

শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান পাটোয়ারী জানান, এ ঘটনা একটি এজাহার পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পার্বত্যকন্ঠ নিউজ/এমএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ