• বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল দীঘিনালায় জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা খালেদা জিয়াকে রাষ্ট্রের ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রাবাস ২৩ বছর ধরে পরিত্যক্ত দেবিদ্বারে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকদের বিক্ষোভ

নবীনগর বখাটের ছুরিকাঘাতে ছাত্রের মৃত্যু

সাধন সাহা জয় , নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: / ২৭৩ জন পড়েছেন
প্রকাশিত : বুধবার, ৩০ মার্চ, ২০২২

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ইউনিয়নের আহাম্মদপুর গ্রামে ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজ থেকে সদ্য এইচ এস সি পাশ করা রাফি ভূঁইয়া(১৭) নামে এক ছাত্র বখাটের ছুরিকাঘাতে নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার (২৮মার্চ) সন্ধায় উপজেলার আহাম্মদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন এলাকায় আহাম্মদপুর গ্রামের বিল্লাল হোসেনের ছেলে বখাটে প্রদীপ হাসান (২০) একই গ্রামের নিয়ামুল ভুইয়ার ছেলে রাফি ভূঁইয়া কে ছুরিকাঘাত করেন। মূমুর্ষ অবস্থায় তাকে নবীনগর সরকারী হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

পরিবার সূত্রে জানা যায় আগামীকাল মঙ্গলবার (২৯মার্চ)ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে পুলিশ কনস্টবল পদে রিটেন পরিক্ষা দেবার কথা ছিল।
স্থানীয় সূত্রে জানায় যায় বখাটে প্রদীব নিয়মিত কোমরে ছুরি নিয়ে ঘুরতেন,কারো সাথে তর্ক বিতর্ক হলেই মেরে ফেলার হুমকি দিতেন।

ঘটনার সত্যতা স্বীকার করে নবীনগর থানার ওসি তদন্ত নূরে আলম জানান,ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।আসামী গ্রেফতার অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ