• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

মহেশখালী উপজেলা প্রেস ক্লাবের নির্বাচনে ইউনুস সভাপতি,  আ.ন.ম. হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত

হ্যাপী করিম (মহেশখালী) কক্সবাজার: / ৩৪৪ জন পড়েছেন
প্রকাশিত : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে জাতীয় পত্রিকা দৈনিক সকালবেলা ও দৈনিক সাগরদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জেএইচ এম ইউনুছ সভাপতি ও দৈনিক ইনানী পত্রিকার প্রতিনিধি আ.ন.ম. হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে ২টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। মোট ৫টি পদের জন্য ১১জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন এবং দপ্তর ও প্রচার সম্পাদক পদে ৩ জন। মোট ২৯ জন ভোটারের মধ্যে ২৯ জনই ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এতে জেএইচ এম ইউনুছ ১৯ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। আ.ন.ম. হাসান ২৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এছাড়াও নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক শিরোমণি পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ এরফান হোছাইন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, কোষাধ্যক্ষ পদে মোঃ খায়রুল আমিন ১৯ ভোট পেয়ে নির্বাচিত হন, প্রচার ও দপ্তর সম্পাদক পদে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি মিজবাহ উদ্দীন ইরান ১৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বড় মহেশখালীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ  হুমায়ুন কবির আজাদ,  সহকারি ছিলেন উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে ও হোয়ানক আব্দুল মাবুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক  দুলাল ভট্টাচার্য্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ