• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

খাদ্য সহায়তা পেল বাঘাইছড়ির সাত হাজার অসহায় পরিবার

মোঃ মহিউদ্দিন” বাঘাইছড়ি,রাঙামাটি প্রতিনিধিঃ / ৯১৩ জন পড়েছেন
প্রকাশিত : রবিবার, ২৩ আগস্ট, ২০২০

মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি,প্রতিনিধিঃ

রাঙামাটির বাঘাইছড়িতে (সাত হাজার) অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রধান করা হয়েছে,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে, ইউ এন ডি পির সহযোগীতায়,খাদ্য সহায়তার উদ্বোধন করেছেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ।

রবিবার (২৩ আগষ্ট) সকাল ১০ টায় বাঘাইছড়ি উপজেলা মিলানয়তনে,প্রথম পর্যায়ে বাঘাইছড়ি পৌরসভায় অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণের উদ্বোধন করা হয়,পর্যায়ক্রমে ৮ টি ইউনিয়নে ত্রাণ বিতরণ করা হবে, প্রত্যেক পরিবারের মাঝে,১৫ কেজি চাউল,১লিটার তৈল,৫ কেজি আলু,২কেজি পেঁয়াজ, ১ কেজি মসূর ডাল,বীজ ৬ পেকেট,৪ টি মাক্স বিতরণ করা হয় হবে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম,
বিশেষ অতিথি ছিলেন,বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান, বিশেষ অতিথি ছিলেন,বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, এবং স্থানীয় কাউন্সিলর ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘাইছড়ি উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুর নবী সরকার,বাঘাইছড়ি,রাঙ্গামাটি।

কর্মহীন সাধারণ মানুষ বলেন,মহামারী করোনা ভাইরাসের কারণে আমরা কর্মহীন হয়ে পড়েছি,এ অবস্তায় ইউ এন ডি পির এমন মানবিক সহায়তাকে সাধুবাদ জানাচ্ছি এবং আগামী দিনগুলোতেও এমন মানবিক সহায়তা চলমান রাখার অনুরোধ করবো।

এদিকে, খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম বলেন,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে,ইউ এন ডি পির সহযোগীতায় বাঘাইছড়ি উপজেলাতে (সাত হাজার) পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রধান করা হয়, আগামীতেও যেন এমন মানবিক সহায়তা বহাল থাকে সেই চেষ্টা করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ