• রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ডেভিল হান্ট: খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৩ নেতা আটক পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার, মাঠে ৩ বিজিবির টহল ও চেকপোস্ট চেলাছড়া পাড়া শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দিরে গীতা ও নৈতিক শিক্ষা কেন্দ্রের উদ্বোধন আলীকদমে কুরুকপাতায় নবনির্মিত বৌদ্ধবিহারের উদ্বোধন করলেন জোন কমান্ডার ইনকিলাব মঞ্চের মূখ্য সমন্বয়ক  হাদীর উপর হামলার প্রতিবাদে কাপ্তাইয়ে  বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ হাদিকে গুলি করার প্রতিবাদে রাজস্থলীতে বিএনপির উদ্যােগে বিক্ষোভ সমাবেশ কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি বাইশারীতে সিএইচটি সম্প্রীতি জোট, চাইছে সম্প্রীতি ভিক্ষা  খাগড়াছড়ির গুইমারায় অবৈধ কাঠ জব্দ করেছে সেনাবাহিনী খাগড়াছড়িতে  তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল

কক্সবাজারে কোনো হত্যা, রক্তের হোলি খেলা দেখতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী 

কক্সবাজার জেলা প্রতিনিধি: / ৬২৯ জন পড়েছেন
প্রকাশিত : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

রোহিঙ্গাদের অপরাধে জড়ালে কোনওভাবেই ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি অনুরোধ জানিয়ে বলেন, কোনওভাবেই সংঘাত, হানাহানি ও রক্তপাতের দিকে ধাবিত হবেন না। মানবিক কারণে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে টুরিস্ট পুলিশ বাংলাদেশের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারে আয়োজিত তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
সাম্প্রতিক সময়ে কক্সবাজারে সংঘটিত কয়েকটি হত্যাকাণ্ডের কথা অবহিত হয়েছেন জানিয়ে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, কোনোভাবে হত্যা, রক্তের হোলি খেলা দেখতে চাই না। যেকোনো মূল্যে এসব বন্ধ করুন। কক্সবাজার পর্যটন কেন্দ্র, এখানকার পরিবেশ ভয়ভীতি মুক্ত রাখতে হবে।
টুরিস্ট পুলিশের ডিআইজি মোর্শেদুল আনোয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন, অতিরিক্ত সচিব জাহাঙ্গীর আলম ও পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন প্রমুখ।
এর আগে বিকেল সাড়ে ৩টায় কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে বেলুন ও পায়রা উড়িয়ে টুরিস্ট পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তিনি র্যালি সহকারে টুরিস্ট পুলিশের কক্সবাজার কার্যালয়ে পৌঁছান। এরপর সেখানে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ