• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মানিকছড়িতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে আলোচনা সভা ও দোয়া মাহফিল একটানা ৩২ বছর কর্ণফুলি সরকারি কলেজে অধ্যাপনা করে অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন অধ্যাপক নুরুল হুদা গোয়ালন্দে মোটরের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে যুবকের মৃত্যু মাটিরাঙ্গায় অবৈধ চার ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন লংগদুতে জলবায়ু পরিবর্তন বিষায়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ৩৬২৩০ প্যাকেট ভারতীয় সিগারেট আটক খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিক আটক মানিকছড়িতে জীব বৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন দীঘিনালায় জামায়াতে ইসলামীর পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত টেকনাফে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার শান্তি চুক্তি দিবস উপলক্ষে সিন্দুকছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ওষধ বিতরণ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় গুইমারায় বিশাল দোয়া মাহফিল

নানিয়ারচর থানা পুলিশের তত্ত্বাবধায়নে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টিত

মাহাদী বিন সুলতান, নানিয়ারচর প্রতিনিধি: / ৩৪৪ জন পড়েছেন
প্রকাশিত : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মুজিব বর্ষে মূল নীতি, জনসেবা আর সম্প্রীতি এই প্রতিপাদ্যে রাঙামাটির নানিয়ারচরে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে থানা প্রাঙ্গন হতে একটি র‍্যালী বের হয়। এটি উপজেলার প্রধান সড়ক ও থানা সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে থানায় এসে শেষ হয়।

এসময় নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি), নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল ওহাব হাওলাদার, থানার নবাগত ওসি সুজন হালদার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিপন দাশসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

র‍্যালী শেষে থানা মিলনায়তনে আলোচনা সভায় বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং বাংলাদেশ পুলিশের সেবাকে আরো বেগবান করেছে। কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে আগের তুলনায় পুলিশি সেবাকে দ্রুত ও স্বচ্ছ করে তুলতে সকলকে এক যোগে কাজ করতে হবে।

দেশব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরু হওয়ার পাঁচ বছরের মধ্যে ৬০ হাজার ৯৮১টি কমিটির মাধ্যমে ১১ লাখ ১৭ হাজার ০৮০ জন কমিউনিটি পুলিশিং সদস্য পুলিশের সঙ্গে একযোগে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করে অপরাধ নিয়ন্ত্রণ ও বিভিন্ন সামাজিক সমস্যার সমাধানে সফল ভূমিকা রাখছে।

বক্তারা আরো বলেন, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, বাল্যবিবাহ ও সাইবার অপরাধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব এই কমিউনিটি পুলিশিং সেবার মাধ্যমে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ